জাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন ভারতের সোনার মেয়েরা৷

আরও একবার দেশের নাম উজ্জ্বল করলো ভারতীয় মেয়েরা। এবারে এফআইএইচ উইমেস হকি সিরিজ ফাইনালে আয়োজক দেশ জাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন ভারতের মহিলা হকি বাহিনী৷ এরফলে, এবারে টোকিও অলিম্পিকে ছাড়পত্র অর্জন করতে আত্মবিশ্বাস আরও কিছুটা বাড়লো ভারতীয় সোনার মেয়েদের৷

জাপানের হিরোশিমা হকি স্টেডিয়ামে আয়োজক দেশ জাপানকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে খেতাব জয় করে নেন ভারতীয় মহিলা হকি বাহিনী৷

 

এদিন খেলা শুরুর পর প্রথম কোয়ার্টারের ৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোল করে ভারতকে এক গোলে এগিয়ে দেন রানি রামপাল৷ এরপর যদিও ১১ মিনিটের মাথাতেই জাপানের হয়ে গোল করে খেলায় সমতা ফেরান কানন মোরি৷ প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় ১-১ এ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে কোনোপকোনোপক্ষই গোল না পাওয়ায় ম্যাচের হাফ টাইমেও স্কোর দাঁড়ায় ১-১।

এরপরই খেলার তৃতীয় কোয়ার্টার শুরু হলে, তার একদম শেষে ৪৫ মিনিটের মাথাতে ফের ভারতের হয়ে গোল করে ভারতকে ২-১ এ এগিয়ে দেন গুরজিৎ কউর৷ এরপরও থেমে থাকেনি ভারত৷ ফের চতুর্থ কোয়ার্টারে কর্ণার থেকে ভারতের হয়ে তৃতীয় গোলটিও করেন গুরজিৎ৷ এরপর জাপান আর একটিও গোল করতে না পারলে শেষে এফআইএইচ উইমেনস হকি সিরিজের ফাইনালে ৩-১ এ জয় পেয়ে খেতাব অর্জন করে নেন ভারতের সোনার মেয়েরা।

গোটা সিরিজের সেরা খেলোয়ার নির্বাচিত হন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন রানি রামপাল এবং সিরিজের সর্বোচ্চ গোলদাতা হন গুরজিৎ কউর৷

RELATED Articles

Leave a Comment