জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের ব্যবহার বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি।

বারবার গুনবান পরীক্ষায় ডাঁহা ফেল হচ্ছে জনসন এন্ড জনসন এর বিভিন্ন বেবি প্রডাক্টগুলো। ভারতের জয়পুরের ড্রাগ টেস্টিং ল্যাবোরেটরিতে গুণমান পরীক্ষায় ফের হওয়ার পর এবারে মার্কিন যুক্তরাষ্ট্রেও ডাঁহা ফেল এই কোম্পানি। ইতিমধ্যেই এই কোম্পানির বিরুদ্ধে আমেরিকা শুরু করেছে ফৌজদারি তদন্ত৷

 

সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার এক মহিলা এই কোম্পানির বিরুদ্ধে ২০১৯ এর শুরুতে একটি মামলা করেন৷ তিনি অভিযোগ করেন যে, জনসন এন্ড জনসন এর বেবি পাউডার ব্যবহার করার পরই মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এরপর আদালতের যাচাই এবং তদন্তে সেই মহিলার অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলে জনসন এন্ড জনসন কোম্পানিকে ১৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হয় সেই মহিলাটিকে৷ একা মার্কিন যুক্তরাষ্ট্রেই এই কোম্পানির প্রডাক্টগুলোর বিরুদ্ধে প্রায় ১৩০০০ হাজার অভিযোগ জমা পরেছে। এছাড়াও অন্যান্য দেশেও রয়েছে অনেক অভিযোগ।

এর পূর্বে ভারতের জয়পুরের ড্রাগ টেস্টিং ল্যাবোরেটরি এর পরীক্ষায় ধরা পরেছিল যে, জনসন এন্ড জনসন কোম্পানির বেবি শ্যাম্পু এবং পাউডারে রয়েছে ফরম্যালডিহাইড অ্যাসবেস্টাসের মতো দুটি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। এই পদার্থগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে হতে পারে ক্যান্সারও৷ এরপরই ‘ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস’ এর তরফে গোটা দেশে এই বেবি প্রডাক্টগুলো বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও জনসন এন্ড জনসন কোম্পানির কর্তৃপক্ষ এখনও তাদের প্রডাক্টগুলোকে নিরাপদ বলে চলেছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment