নরেন্দ্র মোদীকে নিয়ে আতঙ্কে পাকিস্তান। জানালো গুগল ট্রেন্ডস।

নরেন্দ্র মোদীকে নিয়ে যে বেশ আতঙ্কেই ভুগছে পাকিস্তান, তা হাতেনাতে টের পাওয়া গেলো ১৯ তারিখ শেষ দফার ভোটের পর বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হতেই।

গুগল ট্রেন্ডসের তরফে জানানো হয় যে এদিন নরেন্দ্র মোদীকে নিয়ে গুগল সার্চে ভারতকেও ছাপিয়ে গিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বালাকোটে এই গুগল সার্চের সংখ্যা সবচেয়ে বেশি। প্রসঙ্গত, এই বালাকোটেই এয়ারস্ট্রাইক হয়েছিল নরেন্দ্র মোদীর আমলে।

বলা বাহুল্য যে, মোদীকে নিয়ে রীতিমতো আতঙ্কিত পাকিস্তান। মোদীর আমলেই পাকিস্তানে হয়েছে সার্জিল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের মতো ঘটনা। তাই ফের দ্বিতীয় বারের জন্য মোদী ক্ষমতায় এলে আরও কী কী হতে পারে তা নিয়ে যে গোটা পাকিস্তান চিন্তিত তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। যদিও কিছুদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন যে দুই দেশের সম্পর্ক উন্নতির জন্য কেন্দ্রে ফের প্রয়োজন মোদীকেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment