দেরী হতে পারে ফলাফল ঘোষণায়। জানিয়ে দিলো নির্বাচন কমিশন।

ইভিএম -এ গণনায় সাধারণত তেমন বিলম্ব হয় না। ২০০৪ সাল থেকে ইভিএম ব্যবহারে আসার পর থেকে ভোট গণনায় তেমন সময় লাগেনি। দুপুরের মধ্যেই প্রায় চূড়ান্ত ফল চলে আসতো৷ কিন্তু এবারে ভোট গণনায় বিলম্ব হতে পারে বলে জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশন সূত্রে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয় যে এবারে ইভিএম এর গণনায় পর হবে ভিভিপ্যাট গণনা, যা যথেষ্ট সময়সাপেক্ষ। এরপর মেলিয়ে দেখা হবে সেই ভিভিপ্যাট এবং ইভিএম এর ফল৷ প্রতিটি কেন্দ্রের পাঁচটি বুথের ভিভিপ্যাট এবং ইভিএম মিলিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন তরফে৷ এবং সেটি কোন পাঁচটি বুথের হবে, তা ঠিক করা হবে লটারির মাধ্যমে৷ এছাড়াও কোনো বুথের ইভিএম -এ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানে পুরোটাই ভিভিপ্যাট গণনা করে ফলাফল ঘোষণা হবে৷ ফলস্বরূপ বিলম্ব হবে চূড়ান্ত ফলাফল ঘোষণায়৷

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে একটি ভিভিপ্যাট গণনা করতে কমপক্ষে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা। তাই প্রতিটি লোকসভা কেন্দ্রের পাঁচটি বুথের ভিভিপ্যাট গণনায় কমপক্ষে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা। আর তাই ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণায় অনেকটাই বিলম্ব হতে পারে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment