পাকিস্তানে ভয়াবহ আকার নিয়েছে দারিদ্র্য৷ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

পড়শী দেশ পাকিস্তানের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের পথে। এমন হতে থাকলে একদিন নিজেদের দেউলিয়া বলেও ঘোষণা করতে পারে দেশটি।

ধীরে ধীরে ভয়ঙ্কর আকার ধারণ করছে পাকিস্তানের দারিদ্র্য। সমীক্ষায় উঠে এসেছে সেই দারিদ্র্য নিয়েই একটি চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে পাকিস্তানের প্রায় অর্থেক পরিবারই দিনে দুবেলা অন্ন সংস্থানে ব্যর্থ। এছাড়াও সমীক্ষাটিতে আরও জানা যায় যে পাকিস্তানের প্রায় অর্থেক শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত।

 

ন্যাশনাল নিউট্রিশন সার্ভে থেকে জানা যায় যে, পাকিস্তানের প্রায় ৪০.২ শতাংশ শিশুরা অপুষ্টিজনিত রোগের শিকার। অর্থেক পরিবারের লোকেরা দুবেলা অন্ন জোগানে অক্ষম। পাক অধিকৃত কাশ্মীরে অবস্থাটা আরও ভয়াবহ। সেখানকার শিশুদের মল, মূত্র এবং রক্তের নমুনা নিয়ে পরীক্ষার পর জানা গিয়েছে যে সেখানকার শিশুরা এই অপুষ্টিজনিত রোগে বেশি আক্রন্ত। আক্রান্ত মহিলারাও।

প্রশ্ন হচ্ছে, এতোসবের পরও কি ভ্রূক্ষেপ আছে পাক সরকারের? সূত্রের খবর, পাক সরকার প্রতিনিধিরা নাকী জানতেনইনা যে দেশের পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে৷ সন্ত্রাসের আঁতুড় ঘর পাকিস্তান ঠিক সবদিকেই যেন বেসামাল। সন্ত্রাসবাদ দমনেও তাদের যেমন ভ্রূক্ষেপ নেই তেমনি ভ্রূক্ষেপ নেই দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য নিয়েও৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর