মুম্বায়ে বন্যার জমা জলে আটকে পরলো গোটা একটি ট্রেন। আটকে ২০০০ জন যাত্রী।

ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বাই। চারিদিকে রীতিমতো বন্যার জলে ভরে গিয়েছে। ফুঁসছে বিভিন্ন নদী-নালা গুলো। এমতাবস্থায় বন্যার জমা জলে যাত্রী সহ আটকে পরলো আস্ত একটি ট্রেন। মোট ২০০০ যাত্রী রয়েছেন সেই ট্রেনে আটকে পরেছে বলে সূত্রের খবর।

 

আজ সকালে হঠাৎই মহারাষ্ট্রের বদলাপুর – ভানগানি এলাকার জমা জলে আটকে যায় মহালক্ষ্মী এক্সপ্রেস। সেসময় ট্রেনে ২০০০ যাত্রী আটকে পরার খবর মেলে। মুম্বাই – কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেসে আটকে পরা যাত্রীদের উদ্ধারের জন্য দ্রুতই সেখানে পৌঁছায় দূর্যোগ মোকাবেলার একটি দল৷ এছাড়াও সেখানে পৌঁছান রেল পুলিশ কর্মীরাও। শুরু হয় উদ্ধার কার্য৷

জলে আটকে পড়ার যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে রেলের তরফে টুইট করে যাত্রীদের বার্তা দেওয়া হয় যে কেউ যেন ট্রেন ছেড়ে নীচে জলে না নামেন৷ সঙ্গে আটকে পড়া যাত্রীদের দেওয়া হয় পানীয় এবং বিস্কুট। সূত্রের খবর এখনও যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment