সম্প্রতি সংখ্যালঘু অধিকার সংক্রান্ত রিপোর্টে মুখ পুড়েছে পাকিস্তানের। পাকিস্তানকে কালো তালিকায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখা গিয়েছে দেশ ভাগের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে সঙ্গে নির্মম হত্যাকান্ডে কমেছে সংখ্যালঘুদের সংখ্যা। ফলস্বরূপ বিশ্ব দরবারে কিছুটা চাপে পরেই এবারে সংখ্যালঘুদের জন্য পাক সরকার খুলে দিতে চলেছে ১০০০ বছরের পুরোনো শিব মন্দির৷






