আজ প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘দিদিকে বলো’। এই প্রকল্প সম্বন্ধে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এবার থেকে ফোন করে কিংবা মেইলের মাধ্যমে জনসাধারণ তাদের অভিযোগ সরাসরি জানাতে পারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রথম দিনই বড়সড় হোচট খেলো এই প্রকল্প।
অভিযোগ ফোন করার পর ফোনে বিল উঠে চললেও অপরদিকে কারোরই কোনো কথা শোনা যাচ্ছেনা৷ অনেক সময় লাইন কানেক্ট করার কথা বলেও ফোন একাই কেটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ত্রুটির দরুণ ক্ষুব্ধ ভুক্তভোগীরা৷ এমনকি এই যান্ত্রিক ত্রুটির খবর পাওয়ার পরও ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।





