ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। জারি করা হলো সুনামির সতর্কতা। জানা যায় গতকাল রিখটার স্কেলে ৬.৪ তীব্রতার কম্পণ অনুভূত হয় উত্তর পশ্চিম জাপানে। এরপরই জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির পক্ষ থেকে জারি করা হয় সুনামির সতর্কবার্তা।
ভূমিকম্প এবং সুনমির আশঙ্কা থাকায় নজরে রাখা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলিকে। মিটিওরোলজিক্যাল এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে প্রায় যে সমুদ্র উপকূলে আছড়ে পরতে পারে বেশ কয়েক ফুট উচ্চতার ঢেউ৷
ইতিমধ্যেই ভূমিকম্পের দরুণ বন্ধ করে দেওয়া হয়েছে বুলেট ট্রেন। বহু স্থানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে৷ সূত্রের খবর সুনামি হলে তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে জাপানের ইয়ামাগাতা এবং নিগাতার উপকূলীয় অঞ্চল।