এনআরএস কান্ডে প্রায় এক সপ্তাহ ধরে রাজ্যে অচলাবস্থায় পরে ছিল চিকিৎসা ব্যবস্থা। এরপরই সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তুলে নেওয়া হয় আন্দোলন৷ কিন্তু এনআরএস কান্ডের পর থেকেই ডাক্তারদের বাড়তি নিরাপত্তার জন্য দাবী করে এসেছেন সমস্ত চিকিৎসক মহলই। কিন্তু সেই আবেদন আজ শুনতেই রাজি হলেননা সুপ্রিম কোর্টের বিচারপতিরা।





