গতকালই দুই জঙ্গিকে পাকরাও করেছিক পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও দুই জঙ্গিকে আজ সাতসকালে হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করলো রাজ্য পুলিশ।
গ্রেফতার হওয়া দুই জঙ্গি জামাত উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে৷ কলকাতাতে এরা এসেছিল নতুন ঘাঁটি তৈরীর উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় এই দুই জঙ্গি চেয়েছিল কলকাতাতে জামাতের মডিউল তৈরী করতে।
গ্রেফতার হওয়া চার জঙ্গিকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলার কথা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গিয়েছিল যে, এই চার জঙ্গির মধ্যে তিন জন বাংলাদেশের এবং একজনের বাড়ি বীরভূমে। প্রধানত জামাতের হয়ে অর্থ সংগ্রহ করতো এরা। এদের লক্ষ্য ছিল কলকাতাতে আরও লোক নিয়োগ করে সদস্য সংখ্যা বৃদ্ধির।