গ্রীষ্মের দাবদাহে যখন নাজেহাল কলকাতা থেকে শুরু করে দিল্লির মানুষ৷ তখনই এখানকার ৩৮-৪৮ ডিগ্রি তাপমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে, পূর্বে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে ৬৩ ডিগ্রি সেলসিয়াসে ফুটছে কুয়েত।
হ্যাঁ, এই মুহূর্তে দিনের বেলা করে কুয়েতের তাপমাত্রা ৬৩ থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়ার বলে মাপা হয়েছে। বিকেলে রোদ নামলে তাপমাত্রা কিছুটা কমলেও তা থাকছে ৫০-৫২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনেরবেলা খুব প্রয়োজন ছাড়া সেখানকার লোকজন ঘর থেকেই বাইরে বেরচ্ছেননা৷ আগামী জুলাই মাসে এই তাপমাত্রা ৬৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে বলে জানানো হয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর সূত্রে৷





