গতকাল থেকেই শুরু হলো সংসদে সপ্তদশ লোকসভা প্রথম অধিবেশন। এদিন মন্ত্রীসভার সদস্যরা শপথ নেন একে একে৷ এই তালিকাতে নাম ছিল পশ্চিমবঙ্গের দুই বিজেপি সাংসদ আসানসোলের বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী৷ তাদের শপথগ্রহণের সময়ই ট্রেজারি বেঞ্চ থেকে এদিন উঠে এলো ‘জয় শ্রী রাম’ ধ্বনি৷





