বালোচ বিদ্রোহীদের হাতে আক্রান্ত পাক সেনাবাহিনী! নিহত ৭ পাক সেনা ও ৭ নিরাপত্তারক্ষী

বালোচ বিদ্রোহীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল পাকিস্তানি সেনা জ‌ওয়ানদের! ভয়াবহ এই হামলায় পাক আর্মির (Pakistan Army) সাত জওয়ান ও সাতজন বেসরকারি নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম পাকিস্তানে এই ঘটনা ঘটে।

এই হিংসাত্মক ঘটনার বিবরণ দিয়ে পাক সেনার জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সড়কপথে বালোচিস্তানের বন্দর শহর গদর থেকে করাচির উদ্দেশ্যে একটি তৈল সংস্থার কনভয় নিয়ে রওনা দেয় পাক সেনা ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের দল। তখনই ওই কনভয়ের উপর হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। পরপর বিস্ফোরণ ঘটিয়ে পাক সেনাকে কোণঠাসা করে ফেলে বিদ্রোহীরা। এক‌ই সঙ্গে চলে‌ প্রবল গুলিবর্ষণ।

ঘটনাস্থলেই বিদ্রোহীদের গুলিতে মারা যান ওই ৭ পাক সেনা ও ৭ নিরাপত্তারক্ষী। পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন Oil and Gas Development Company Limited-এর অধিকারিকরা।

হামলার দায় স্বীকার করে নিয়েছে বালোচ বিদ্রোহী সংগঠনগুলি ঐক্যমঞ্চ ‘Baloch Raaji Aajoi Sangar’ (BRAS)। এক‌ইসঙ্গে বিবৃতিযোগে পাক সরকারকে হুমকি দিয়ে বিদ্রোহীদের বক্তব্য, “বালোচিস্তান দখল করে এখানের প্রাকৃতিক সম্পদ লুট করছে এই তৈল সংস্থাগুলি। এমনটা হতে দেওয়া যাবে না।”

RELATED Articles