মৌলবাদীরা ঠিক কতটা আক্রমনাত্মক তার প্রমাণ পেলো ফ্রান্স (France)। ইসলামের অবমাননা করেছেন অভিযোগে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে প্যারিসে রাস্তায় শিক্ষকের মাথা কেটে দিল এক চেচেন ‘জেহাদি’। গতকাল অর্থাৎ শুক্রবার প্রকাশ্য রাস্তায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ।
জানা গিয়েছে, প্যারিসের একটি স্কুলে পড়াতেন স্যামুয়েল পি নামে ওই নিহত শিক্ষক। ছাত্রদের ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে গিয়ে সম্প্রতি হজরত মহম্মদের একটি কার্টুন দেখিয়েছিলেন। আর এইভাবে ইসলাম অবমাননার দায়ে তাঁর উপর হামলা চালায় ওই চেচেন মৌলবাদী।
ফরাসি সন্ত্রাসদমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিসের (Paris) রাস্তায় এক শিক্ষকের মাথা কেটে ফেলে এক চেচেন ব্যক্তি। তাকে আটক করতে গেলে ধারাল অস্ত্র নিয়ে পুলিশ অধিকারিকদের প্রাণে মারার হুমকি দেয় সে। বাধ্য হয়ে শেষমেশ ওই বন্দুকধারীকে গুলি করে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা।
তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগেই মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সুর ছড়িয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়ঁ (Emanuel mccord)। ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ফ্রান্সের ছবি কোনওদিনও মলিন হতে দেবেন না বলে সাফ জানিয়েছিলেন তিনি।
এই ঘটনার পর একটি জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট। তার আগে এই হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, “এই হামলার নেপথ্যে রয়েছে মুসলিম মৌলবাদ। ওই শিক্ষক ছাত্রদের বাকস্বাধীনতার শিক্ষা দিচ্ছিলেন তাই তাঁকে প্রাণ দিতে হল।” প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটায় স্বভাবতই আতঙ্কে রয়েছে ফ্রান্স।





