আমাদের চিরশত্রু দেশ পাকিস্তান। সেখানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু। সেই সংখ্যালঘু হিন্দুদের ওপর বেড়ে চলেছে হামলা। এবার পাকিস্তানের রাজধানী করাচি থেকে উধাও হয়ে গেল হনুমানজীর গদা এবং চুরি গেল ৮টি বিগ্রহ।
ঘটনাটি ঘটেছে করাচির ল্যারি এলাকার একটি মন্দিরে। পুলিশ সূত্রে জানা গেছে চোর মন্দির থেকে দামি জিনিসপত্র চুরি করে চোরাই বাজারে বিক্রি করে দেন ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে করাচি পুলিশ।
পুলিশ সুপার আসিফ আহমেদ ভুগিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযুক্ত চোরেরা এলাকারই লোকজন। তারা বিগ্রহ ও গদা সহ আরও দামি জিনিসপত্র চুরি করে সেগুলি চোরাই বাজারে বিক্রি করে দেয়।’
জানা গেছে ওই হিন্দু মন্দির থেকে আটটি বিগ্রহ, হনুমানজীর গদা এবং আরও বেশকিছু মূল্যবান সামগ্রী চুরি গেছে। দু’জন ব্যক্তি ওই চুরি যাওয়া সামগ্রিক কিনেছিলেন তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।





