এসছিলেন বৃদ্ধার ছদ্মবেশে, মোনালিসার ছবিতে কেক লেপে দিলেন যুবক, তুমুল চাঞ্চল্য ল্যুভ মিউজিয়ামে

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত ছবি মোনালিসা। ইতালির নবজাগরণের অন্যতম পথিকৃৎ বলা যেতে পারে এই ছবিকে। সেই মোনালিসার উপরই কেক লেপে দেওয়ার ঘটনা ঘটল। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল প্যারিসের ল্যুভ মিউজিয়ামে। জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করতেই এমনটা করা হয়েছে বলে অনুমান পুলিশের।

লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা ছবিটি রাখা রয়েছে প্যারিসের ল্যুভ মিউজিয়ামের একটি একক ঘরে। সেই ছবি দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে অজস্র মানুষ আসেন এই মিউজিয়ামে। তবে এদিন ঘর ভর্তি মানুষের সামনেই হুইলচেয়ারে বসে থাকা এক বৃদ্ধা আচমকা লাফিয়ে উঠে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কেক মাখিয়ে দেন ছবিটির উপর।

তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে তাঁকে ধরে ফেলতেই দেখা যায় পুরোটাই ছদ্মবেশে। বৃদ্ধার ছদ্মবেশ ধরে এই কাণ্ডটি ঘটিয়েছেন এক যুবক। তবে ছবিটি বুলেটপ্রুফ কাচ দিয়ে ঢাকা থাকার কারণে কোনও ক্ষতি হয়নি সেই ছবির। ধরা পড়তেই ওই যুবক চিৎকার করে বলতে থাকে, “কিছু মানুষ পৃথিবীকে ধ্বংস করে দিতে উদ্যত, সেটা নিয়ে ভাবুন। সব শিল্পীই পৃথিবীর কথা বলে গিয়েছেন”।

https://twitter.com/lukeXC2002/status/1530939993803440129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1530939993803440129%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Flifestyle%2Fman-disguised-as-an-old-woman-smears-cake-on-mona-lisa-painting-dgtl%2Fcid%2F1347563

তবে এই প্রথমবার নয়, এর আগেও একবার লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এই ছবি আক্রমণের শিকার হয়। ১৯৫৬ সালে এক ব্যক্তির বিরুদ্ধে ছবিটিতে অ্যাসিড ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার পর থেকেই বুলেটপ্রুফ কাচে ঢেকে দেওয়া হয় এই ছবিটি।

তা ছাড়াও ল্যুভ মিউজিয়ামে গোটা পৃথিবীর অজস্র বহুমূল্য শিল্পকর্ম রয়েছে। এর ফলে ওই মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া। তাই নিরাপত্তারক্ষীদের এড়িয়ে কীভাবে ওই যুবক এমন কাণ্ড ঘটালেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

RELATED Articles

Leave a Comment