মসজিদের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ! শিশুসহ ১১ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে!

মসজিদের (Mosque) মধ্যে ভয়াবহ এসি বিস্ফোরণ (AC Blast)! সঙ্গে সঙ্গে ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের, আহত বহু। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ‌ঘটনাটি ঘটেছে ঢাকার (Dhaka) নারায়ণগঞ্জের ফতুল্লায় জামে।

প্রত্যক্ষদর্শীদের কথায় শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম তল্লা বায়তুল সালাম জামে মসজিদে এশার নামাজের সময় বিকট শব্দে বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে থাকা এসিতেও বিস্ফোরণ হয় ‌মসজিদের পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন কিছুদিন ধরেই লিকেজ ছিলো এবং সেটি সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু-সহ ১১ জনের।দগ্ধ হন বহু মানুষ।

৩৮ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইন্সটিউটে তরফের ডক্টর সামন্ত লাল সেন জানিয়েছেন যে, “বার্ন ইউনিটে ভর্তি সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেককে আইসিইউতে পাঠাতে হয়েছে।কারোর অবস্থাই ভালো নয়।”

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে ও কিছু জনকে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানকার চিকিৎসক নাজমুল হোসেন জানান যে, যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদের প্রত্যেকের শরীরের ৭০ থেকে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে অনেকের ৯৯% দগ্ধ হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে‌। ‌ স্থানীয় মানুষরা যথাসাধ্য সাহায্যের কাজে লাগে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, গ্যাসের লিকেজের কারণে সম্ভবত এই ভয়াবহ পরিস্থিতি। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ঘটনা তা দ্রুত স্পষ্ট হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

RELATED Articles

Leave a Comment