‘বার্সাতেই খেলব’, জল্পনার অবসান ঘটিয়ে শিলমোহর মেসির

জোর জল্পনা চলছিল বার্সেলোনা (Barcelona) ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাবেন লিওনেল মেসি (Lionel Messi)। একাধিক জল্পনা চললেও শেষ অবধি আরও এক মরশুম বার্সেলোনায় (Barcelona) থাকছেন লিওনেল মেসি (Lionel Messi)। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। ট্রান্সফার ফি-এর ঝামেলায় ২০২০-২১ মরশুমে বার্সায় থাকছেন মেসি। তিনি বলেন, “বার্সাতেই খেলব। যাই হয়ে যাক, এই সিদ্ধান্ত বদল হবে না। জানি একটা সময় ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এবার দলকে নিজের সেরাটা উজার করে দেব।”

তিনি আরও বলেন, “আমি জানতাম, ইচ্ছা করলেই আমি ক্লাব ছেড়ে যেতে পারি। তাতে কোনওকিছু বাধা হয়ে দাঁড়াবে না। প্রেসিডেন্ট সবসময় বলেছেন, মরশুম শেষে দল ছাড়বে কি না, সে নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। তবে এখন ক্লাব বলছে, আমি ১০ জুনের আগে নিজের ইচ্ছের কথা কেন জানাইনি। অথচ তখন লা লিগা চলছিল। করোনা ভাইরাসের জন্য মরশুমের সময়ও বদলে গিয়েছিল। তাই সবদিক ভেবেই ঠিক করলাম এই ক্লাবেই খেলা চালিয়ে যাব।”

শুক্রবার এফসি বার্সেলোনার (Barcelona) হেডকোয়ার্টারে ক্লাবের প্রেসিডেন্ট বার্তোমেউয়ের সাথে আলোচনা সারেন মেসির পিতা জর্জে মেসি, যিনি আবার মেসির এজেন্টও বটে। দীর্ঘ আলোচনা শেষে মেসির পিতা বেরিয়ে এলে সাংবাদিকরা জিজ্ঞাসা করে সেই কাঙ্খিত প্রশ্ন, আদৌ মেসি বার্সায় থাকছেন কিনা। তার জবাবে জর্জে মেসি ইতিবাচক বার্তা দিয়েছিলেন। তখনই স্পষ্ট ছিল যে মেসি থাকছেন, এদিন সমর্থকদের খুশি করে মেসি নিজেই শোনালেন সুখবর।

RELATED Articles

Leave a Comment