চারটি কিনলে দুটি বিনামূল্যে! লোভ করে এবার চীনা প্লেন নিয়ে ফাঁপড়ে নেপাল সরকার!

ছয়-ছয়টি চীনা প্লেন নিয়ে এখন মহা সমস্যায় কে পি শর্মা ওলির সরকার। এই ছ’টি প্লেন চীনের থেকে কিনেছিল নেপাল। চারটি কেনা। দুটি চীনের নেপালকে উপহার স্বরূপ দেওয়া। কিন্তু প্লেনগুলি গুনমানের দিক থেকে এতটাই খারাপ, যে এবার সেগুলিকে আর না ব‍্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল প্রশাসন। এমন‌ই নির্দেশ দিয়েছে নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন। কারণ এই প্লেনগুলি চালিয়ে বিশাল অঙ্কের ক্ষতি হচ্ছে ছোট্ট দেশ নেপালের। এই প্লেনগুলি হল ১৭ আসন বিশিষ্ট  Y12e ও ৫৬ আসন বিশিষ্ট MA60।

বহুদিন ধরেই নেপালের ইচ্ছা ছিল চীন তাঁদের প্লেন গিফট করুক। কিন্তু চীন বলে সেটি হচ্ছে না। কয়েকটি প্লেন কিনলে কিছু উপহার মিলতে পারে। সেই অনুযায়ী ছ’টি প্লেন কেনে নেপাল, সঙ্গে দুটি বিনামূল্যে। ২০১৪ সালেই শেষ হয়ে যায় কেনাবেচার প্রক্রিয়া। কিন্তু ছয় বছর পরে এবার বিমানগুলি বাতিল করছে নেপাল। নেপাল এয়ারলাইন্সের বোর্ডের সদস্য অচ্যূত পাহাড়ি সংবাদমাধ্যমকে বলেন যে এই প্লেনগুলি নেপালের জন্য সঠিক নয়। তাও জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল।

নেপালের একটি সংবাদপত্র জানিয়েছে যে বাংলাদেশ ও নেপালের পৃথক দুটি দল এই প্লেনগুলিকে দেখতে যায় ২০১১ সালে। বাংলাদেশ প্লেনগুলি নেয়নি, কিন্তু নেপাল নিয়ে নেয়। এটিই সবচেয়ে খারাপ সিদ্ধান্ত মূলত কমিশন খাওয়ার জন্য নেওয়া হয়েছিল বলেই অভিযোগ পাহাড়ির। গত বছর এক অডিট রিপোর্টে ধরা পড়েছে এই প্লেনগুলির ফলে বড় ক্ষতি হয়েছে নেপালের। ঠিকঠাক করে পাইলটদের প্রশিক্ষনও দেওয়া হয়নি প্লেনগুলি চালানোর জন্য।

নেপালের বিমান কর্তৃপক্ষের প্রাক্তন ডিজি অবশ্য ম্যানেজমেন্টকে দুষেছেন। সঞ্জীব গৌতমের কথায় গত ছয় বছর ধরে একজনও ক্যাপ্টেন তৈরী হয়নি ও যাঁরা প্রমোট হয়েছে ওই পদে তাদের এয়ারবাস জেট চালানোর কাজে লাগানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment