খারাপ রেজাল্টের ভয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী, দিশেহারা পরিবার

আজ বহু প্রতীক্ষিত মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু এই রেজাল্টের সাথে জড়িয়ে রয়েছে কত পরীক্ষার্থীর ভবিষ্যতের চিন্তা। এবার খারাপ ফলের ভয়ে তাই আত্মঘাতী হল পরীক্ষার্থী। জানা গিয়েছে, ফলপ্রকাশের ঘোষণা শোনার পর থেকেই সে আতঙ্কিত হয়ে পড়ে। আর এরপরেই জিতেন্দ্র গুপ্তা নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাজাবাগান থানা এলাকার মিঠা তালাওয়ের বাসিন্দা বছর ১৭ এর জিতেন্দ্র গুপ্তা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই ফলাফলের ভয়ে সিঁটিয়ে থাকত। সে যেন নিশ্চিতই ছিল, তার পরীক্ষার ফল ভাল হবে না। রেজাল্টের দিন যত এগিয়ে আসছিল এই ভয়ে সে সন্ত্রস্ত হয়ে পড়েছিল। মঙ্গলবার বাথরুমে একটি রড থেকে ওড়নার ফাঁসে জড়িয়ে থাকা তার ঝুলন্ত মৃত দেখা যায়। এরপর ঘটনাস্থলে আসেন রাজাবাগান থানার পুলিশ। বাড়ির মধ্যে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানেই ভয়ের কথা উল্লেখ আছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

তবে আচমকা ছেলের এমন কান্ড মেনে নিতে পারছে না পরিবার। কঠিন বাস্তবের সামনে দিশাহারা সবাই। পরীক্ষার চাপ সহ্য করতে না পেরেই কি এমন সিদ্ধান্ত নিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment