২০১৫ সালের পর ফের একবার বিরোধীদের ধরাশায়ী করে মায়ানমারে ক্ষমতায় আসতে চলেছে সু কি-র দল

যেমন প্রত্যাশা করা হয়েছিল, তেমনই ঘটল। বিরোধী পক্ষকে নাকের জলে চোখের জলে করে ফের একবার মায়ানমারের গদি পেতে চলেছে আং সান সু কি-এর দল ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি বা NLD। মায়ানমার সংসদের লোকসভার ৪২৫টি আসনের মধ্যে ৩৪৬টি আসনে জয়ের পতাকা উত্তোলিত করেছে তারা। তবে এখনও পর্যন্ত সরকার গঠনের ডাক পাননি সু কি-এর দল। জানা গিয়েছে ৩ কোটি ৭০ লক্ষ ভোটারের মধ্যে একটা বড় অংশই তাকে সমর্থন করে ভোট দিয়েছে। কিন্তু রোহিঙ্গা ও রাখাইন প্রদেশের বিভিন্ন মানুষের ভোট প্রদানের অধিকার ছিল না। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ নাকোচ করে দিয়েছে মায়ানমারের নির্বাচনী কমিশন।

মায়ানমারের নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত সবকটি আসনের ফল প্রকাশ হয়নি। সরকার গঠনের জন্য দরকার ৩২২টি আসন। কিন্তু সু কি-এর দল ইতিমধ্যেই ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। ২৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। তাই বলাই বাহুল্য, সমস্ত বিরোধী পক্ষকে ধরাশায়ী করে ফের একবার তারাই ক্ষমতায় আসীন হতে চলেছে। সূত্রের খবর, ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি দলের জয়ের এই খবর জানার পরই উচ্ছ্বাস দেখা দিয়েছে দলের কর্মী-সমর্থকদের মধ্যে, ইতিমধ্যেই জয়ের আনন্দে মেতে উঠেছেন তারা।

প্রায় ৫০ বছর ধরে মায়ানমারে সামরিক শাসন চলে। ২০১১ সালে তার অবসান ঘটলে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আং সান সু কিও গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পান। গড়ে তোলেন ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি। এরপর ২০১৫ সালে মায়ানমারে প্রথমবারের জন্য সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনে ৪২৫ টি আসনের মধ্যে ৩৯০টি আসনে জয়লাভ করে নতুন রেকর্ড তৈরি করে সু কি-এর দল। জয়ের মুখ দেখে ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি। তবে বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে মায়ানমারের প্রধানমন্ত্রী পদ পাননি সু কি। কিন্তু এর বদলে নতুন পদ তৈরি করা হয় সু কি-এর জন্য। স্টেট কাউন্সিলরের পদে অধিষ্ঠান হন তিনি। এবার নির্বাচনে জয়ী হয়েও তাঁকে সেই স্টেট কাউন্সিলরের পদেই বসতে হবে।

RELATED Articles