দীপাবলীর আবহের মধ্যেই ভারত-পাক সীমান্তে ঘনাল সমস্যার ছায়া। স্বভাবতই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের উদ্দেশ্য গুলি এবং বোমা অবিশ্রান্তভাবে বর্ষণ করে যাচ্ছিল পাকসেনা। এবার ভারতীয় সেনারা পাল্টা জবাব দিলেন পাকিস্তানকে যার জেরে নিহত হলেন একজন পাকিস্তানী সেনা। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে এই আটজনের মধ্যে দুই থেকে তিনজন পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের কম্যান্ডো।
পাকিস্তানের এই আগ্রাসনের পর উত্তর কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানকে পাল্টা আক্রমণ করে এবং এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতের হামলার পরে পাকিস্তানের বাঙ্কার, লঞ্চপ্যাড এবং ফুয়েল ডাম্প তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের হানায় গুরুতর আহত হয়েছে ১০-১২ জন পাক সৈনিক।
পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশ রুখতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছে ভারতীয় সেনা। সম্প্রতি এর ফলে তিন ভারতীয় সেনার প্রাণ চলে গিয়েছে তাদের মধ্যে দুজন শহীদ হয়েছেন উরি সেক্টরে এবং বাকি একজন শহীদ হয়েছেন গুরেজে।
এছাড়াও মারা গিয়েছেন একজন বিএসএফ জওয়ান। সেইসঙ্গে উরি সেক্টরে একজন মহিলা ও সাতবছরের ছেলে সহ চারজন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের ছোঁড়া শেলে তাঁদের প্রাণ গিয়েছে।
ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ডায়ার, কেরান, উরি ও নৌগাম সেক্টরে শেলিং করেছে পাকিস্তান। তাঁর কথায়, অসামরিক নাগরিকদের উপর জেনেবুঝে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে। নৌগামে একজন বিএসএফ জওয়ানের শেলিংয়ে মৃৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা কেরান ও উরি সেক্টরে এত শেলিং আগে কখনও দেখেননি বলে জানাচ্ছেন।





