মহাকাশে বসেই নিজের প্রাক্তন প্রেমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করলেন মহাকাশচারী৷

মহাকাশে বসেই অপরাধমূলক কাজে যুক্ত হয়ে গেলেন নাসার এক মহাকাশচারী৷ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বসেই অনৈতিক ভাবে নিজের প্রাক্তন প্রেমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক তাঁর সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো সেই মহাকাশচারীর বিরুদ্ধে। সূত্রের খবর, মহাকাশে বসে নাসার বিশেষ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করেই নিজের প্রাক্তন প্রেমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন নাসার সেই মহাকাশচারী৷

 

মহাকাশে বসে অপরাধমূলক কাজে জড়িয়ে পরার ঘটনা এই প্রথম৷ ঘটনাটি যেই মহাকাশচারী ঘটিয়েছেন তাঁর নাম অ্যানে ম্যাকক্লেনে। ইতিমধ্যেই অ্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ফেডেরাল ট্রেড কমিশনের নিকট দ্বারস্থ হয়েছেন অ্যানের প্রাক্তন সঙ্গী সামার ওর্ডেন৷ সানার ওর্ডেন অভিযোগ জানান যে তাঁর প্রাক্তন প্রেমিকা তাঁর অনুমতি ছাড়াই মহাকাশে বসে তাঁর ব্যাক্তিগত তথ্য হাতিয়েছেন৷ নাসার নিকটও অ্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সামার। সামারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নাসা৷

সামার মার্কিন বায়ুসেনা বিভাগের প্রাক্তন গোয়েন্দা। তাই তাঁর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারেন৷ এরপর তিনি খতিয়ে দেখে বোঝেন যে তাঁর অ্যাকাউন্ট মহাকাশে বসে হ্যাক করছেন তাঁরই প্রাক্তন সঙ্গিনী অ্যানে। এখন প্রশ্ন হলো, মহাকাশে বসে অপরামূলক কাজে কি শাস্তি হতে চলেছে অ্যানের? মহাকাশে বসে অপরাধ এই প্রথম হলেও, মহাকাশে বসে অপরাধরের জন্য শাস্তির বিধান রয়েছে। সেই বিধান মেনেই মহাকাশচারী অ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment