চন্দ্রপৃষ্ঠে নিজেদের হারিয়ে যাওয়া ল্যান্ডার খুঁজতে এবারে ভারতের ইসরোর শরণাপন্ন ইজরায়েল।

এবারে চন্দ্রপৃষ্ঠে নিজেদের ল্যান্ডার খুঁজে পেতে ভারতের ইসরোর শরণাপন্ন হলো ইজরায়েল। চলতি বছরের শুরুর দিকেই ইজরায়েল তাদের ল্যান্ডার পাঠিয়েছিল চাঁদে। কিন্তু সেই ল্যান্ডারটির সঙ্গে ইজরায়েলের স্পেস এজেন্সির যোগাযোগ বিছিন্ন হয়ে যায় যানটির ল্যান্ডিং এর সময়ই। চাঁদ চিরতরে হারিয়ে যায় ইজরায়েলের ল্যান্ডারটি। এবারে সেই ল্যান্ডারটির খোঁজ পেতেই ইসরোর নিকট সাহায্য চাইলো ইজরায়েল।

Check out best Bengal Football website

সম্প্রতি ভারতের ইসরো চন্দ্রযান – ২ এর মাধ্যমে একটি অরবিটার, একটি ল্যান্ডার এবং একটি রোভার চন্দ্রপৃষ্ঠে পাঠিয়েছে। এই তিনটি অংশের মধ্যে ল্যান্ডার বিক্রমের সঙ্গে চন্দ্রপৃষ্ঠে অবতরণের দিনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর কন্ট্রোল রুমের। হারিয়ে যায় বিক্রম ল্যান্ডার। কিন্তু বিক্রম হারিয়ে গেলেও ইসরোর অর্বিটারটি সঠিক ভাবে চন্দ্রের কক্ষপথে স্থাপিত হয়ে তার কাজ করে চলেছে। চাঁদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য এবং ছবি অর্বিটারটি ক্রমাগত পাঠিয়ে চলেছে ইসরোর বিজ্ঞানীদের নিকট।

 

সম্প্রতি সেই অর্বিটারের মাধ্যমে ইসরো খুঁজে পেতে সক্ষম হয়েছে চন্দ্রপৃষ্ঠে থাকা ল্যান্ডার বিক্রমকে। যোগাযোগের মরিয়া চেষ্টা চলছে বিক্রমের সঙ্গে। বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন না হলেও ইসরোর মিশন ৯৫% সাফল্য পেয়েছে অর্বিটারটির জন্যই। ইসরোর এই সাফল্যের পরই এবারে নিজেদের ল্যান্ডার খুঁজে পেতে ইসরোর সাহায্য চাইল ইজরায়েল।

চলতি বছরে ইজরায়েল একটি ল্যান্ডার পাঠিয়েছিল চন্দ্রের উদ্দেশ্যে। সেটির নাম ছিল ব্যারিসিট৷ বিক্রমের মতোই অবরতণের সময়ই সেই ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে ইজরায়েলের স্পেস এজেন্সির কন্ট্রোল রুমের। ইসরোর মতো ইজরায়েলের অর্বিটার না থাকায় তারা আর খুঁজে পায়নি তাদের ল্যান্ডারটিকে। তবে মনে করা হচ্ছে যে, ইজরায়েলের ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে ক্র্যাশ ল্যান্ডিংই করেছে। তবে সেই বিষয়ে চূড়ান্ত ভাবে জানতে এবার ইসরোর অর্বিটারটির সাহায্য চাইছে ইজরায়েল।

ইসরোর অর্বিটারটি চন্দ্রপৃষ্ঠে থাকা জিনিসের থার্মাল ইমেজ গ্রহণে সক্ষম। এবং এই অর্বিটারটি প্রায় সাত বছর চন্দ্রের চারপাশে ঘুরতে থাকবে। তাই ইসরোর অর্বিটারের শরণাপন্ন ইজরায়েল। ভারতের ইসরোর তরফে ইতিমধ্যেই জানিয়ল দেওয়া হয়েছে যে ইসরো ইজরায়েলকে তাদের ল্যান্ডার খুঁজতে সাহায্য করবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর