কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তান ভারত বিরোধী উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলেও পাকিস্তানের সেই চেষ্টাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে ভারত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়েদিয়েছেন যে এবারে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে। এবারে প্রধানমন্ত্রীর সেই ইঙ্গিতকেই আরও জোরদার করলো ভারতীয় সেনা প্রধানের বক্তব্য।
Check out best Bengal Football website
পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে এদিন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত এক চাঞ্চল্যকর বক্তব্য করলেন৷ তিনি জানান যে, পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে শীঘ্রই কোনো সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো পরিস্থিতির জন্যই তৈরী রয়েছে ভারতীয় সেনা। ভারতের সেনা প্রধানের এহেন বক্তব্যের পরই নানান মহলে প্রশ্ন উঠছে যে এবার কি তবে পাক অধিকৃত কাশ্মীরকে ফের নিজেদের দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার!!
ভারতের সেনা প্রধানের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর বক্তব্য পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই জল্পনার আরও প্রসারণ ঘটিয়েছে। জিতেন্দ্র সিং বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখন লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরে পুনরুদ্ধার করা৷ তিনি আরও জানিয়েছেন যে এটি শুধু দলেরই এজেন্ডা নয়, ১৯৯৫ সালে নরসিমা রাও এর সরকারের তরফেও এই প্রস্তাব গৃহীত হয়েছিল। এখন দেখার বিষয় এটিই যে, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত সরকারের এহেন মনোভাব প্রকাশের পর ভারত – পাক সীমান্তের কি পরিস্থিতি দাঁড়ায়।






