চীন প্রশাসনের মাত্রাছাড়া নির্যাতনের শিকার মুসলিমরা! ১০ লক্ষের ধর্মান্তকরণ, ভাঙা হল ১৬ হাজার মসজিদ!

চীনে ক্রমে লাগাম ছাড়াচ্ছে মুসলিমদের ওপর অত্যাচারের মাত্রা। সম্প্রতি চীনের নির্যাতনের এক মারাত্মক ছবি প্রকাশ পেয়েছে। শিনজিয়াং প্রদেশের ১০ লক্ষ উইঘুর মুসলিমকে ধর্মত্যাগ করানোর পাশাপাশি ১৬ হাজার মসজিদ ভেঙে ফেলছে শি জিনপিংয়ের প্রশাসন। উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচারের বর্ণনা দিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (ASPI) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

উপগ্রহ চিত্র থেকে পাওয়া চীনের শিনজিয়াং প্রদেশের ছবিকে বিশ্লেষণ করে উক্ত সংস্থাটি জানিয়েছে, আগে শিনজিয়াং (Xinjiang) প্রদেশে প্রায় ২৪ হাজার মসজিদ ছিল। কিন্তু, ২০১৭ সাল থেকে গত তিন বছরের মধ্যে প্রায় ১৬ হাজার মসজিদ ধ্বংস করে ফেলেছে চীন। কিছু মসজিদের এমন অবস্থা করেছে যাতে নামাজ পড়া না যায়।

এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তুর্কিভাষী ১০ লক্ষ উইঘুর (Uyghur) মুসলিমকে শিনজিয়াংয়ের বিভিন্ন বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। সেখানে আধুনিক শিক্ষা দেওয়ার নামে মুসলিমদের অন্য ধর্মের আচার-আচরণ পালন করতে বাধ্য করা হচ্ছে। সেখানে তাদের ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দেওয়া হচ্ছে।

ইসলামিক সংস্কৃতির সঙ্গে কোনও সম্পর্কই রাখতে দেওয়া হচ্ছে না। সবথেকে মজার কথা হচ্ছে শিনজিয়াং প্রদেশে থাকা উইঘুর মুসলিমদের মসজিদগুলো ধ্বংস করা হলেও গির্জা ও বৌদ্ধ মন্দিরগুলির কোনও ক্ষতি করা হয়নি। যত অত্যাচার চলেছে উইঘুরদের উপরেই। যদিও অস্ট্রেলিয়ান সংস্থার ওই রিপোর্টকে চীনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা বলে উল্লেখ করেছে বেজিং।

RELATED Articles

Leave a Comment