গত দুই ম্যাচে বাজে হারের পর চেন্নাই সুপার কিংস সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কবে ফিরবেন চিন্না থালা সুরেশ রায়না। সেই প্রশ্নের উত্তর অবশেষে দিলেন সিএসকে-এর সিইও কাশী বিশ্বনাথন।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে সুরেশ রায়না আপাতত আসছেন না। এই নিয়ে তিনি বলেছেন, ” “আমরা রায়নার ফেরার দিকে তাকাতে পারি না কারণ উনি এই মুহুর্তে উপলব্ধ নন, আর আমরা ওনার এই সিদ্ধান্তকে সমর্থন করে ওনাকে জায়গা দিয়েছি। আমরা এখন তাকে নিয়ে ভাবছিই না।”
চেন্নাই সুপার কিংসের শিবির চলাকালীনই সেখান থেকে ব্যক্তিগত কারণে চলে যান দলের সহ-অধিনায়ক সুরেশ রায়না। পরে জানা যায়, তার এক আত্মীয় ডাকাতদের হাতে মারা গিয়েছেন বলে পরিবারের পাশে দাঁড়াতে হাজির হয়েছিলেন দেশে।






