করোনা মহামারিতে গোটা বিশ্ব প্রায় তছনছ হয়ে গেছিল বর্তমানে ভারতের অবস্থা কিছুটা স্থিতিশীল। কিন্তু করোনা মহামারি সৃষ্টিকারী দেশ বলা হয় চীনকে। সেই চীনে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। টুইটারের সেই ভিডিও একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে চীনের একটি জায়গায় মাছ থেকে শুরু করে কাঁকড়া সহ যাবতীয় জলজ প্রাণী কেউ কোভিড পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, সংবাদ সংস্থা বিবিসির একটি খবর অনুযায়ী চীনে জিয়ামেন অঞ্চলে আবারও প্রচুর সংখ্যক কোভিড আক্রান্তের হদিস মিলেছে। মনে করা হচ্ছে এই ভিডিও ওই অঞ্চলেরই।
সেই ভিডিয়ো টুইটারে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অতিমারির সময়ে স্বাস্থ্যকর্মীরা জ্যান্ত সামুদ্রিক খাবারগুলির পিসিআর টেস্ট করাচ্ছেন, যা চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।’





