কোনও বাধা রইল না, জন্ম নিয়ন্ত্রণের সমস্ত বিধিনিষেধ তুলে নিচ্ছে চীন

কোনওরকম বাধা থাকল না। জন্ম নিয়ন্ত্রণের সব বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল চীন। ২০২৫ সালের মধেই জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ উঠে যেতে চলেছে চীন থেকে, এমনটাই জানালেন ডাও জোনস। এও জানা গিয়েছে, যেসমস্ত অঞ্চলে জন্মের হার কম, সেখানে আগে এই বিধিনিষেধ উঠে যাবে। এরপর এই আইন লাগু হবে অন্যান্য অঞ্চলেও। ধীরে ধীরে ২০২৫ সালের গোটা দেশ থেকেই জন্ম নিয়ন্ত্রণ বিধিনিষেধ তুলে দেওয়া হবে।

কিছুদিন আগেই চীনের পলিটব্যুরোতে জন্ম নিয়ন্ত্রণ বিধিনিষেধ কিছুটা শিথিল করে দেওয়া হয়। বলা হয়, এবার থেকে চীনে তিন সন্তান জন্ম দেওয়ার অনুমতি পাবেন চীনা দম্পতিরা। এর আগে চীনে চালু ছিল দুই সন্তান নীতি।

কিন্তু এর জেরে দেখা গিয়েছে, গত দশকগুলির চেয়ে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেয়েছে। অন্যদিকে, বেড়েছে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা।

আরও পড়ুন- সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা, মুছে ফেলা হচ্ছে ‘হিন্দু’ পেজ, ফেসবুক বয়কটের ডাক নেটিজেনদের

১৯৮০ সাল থেকে চীনে জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু রয়েছে। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর জেরে কমে যাচ্ছে কর্মক্ষম মানুষের সংখ্যা। এই কারণেই চীনের পলিটব্যুরো এবার সমস্ত বিধিনিষেধ তুলে নিতে চলেছে জন্মনিয়ন্ত্রণের উপর থেকে।

RELATED Articles