গাঢ় হচ্ছে পাক-চীন বন্ধুত্ব! এবার মিত্র দেশ পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়ে সাহায্য বেজিংয়ের!

ঘনিষ্ঠ হচ্ছে চীন পাকিস্তান। চীন ভক্ত দেশ পাকিস্তানকে এবার অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ দিয়ে সাহায্য করলো চীন। এক‌ই রকম আরও তিনটে যুদ্ধজাহাজ পাকিস্তানি নৌ সেনার জন্য‌ও বানাচ্ছে বেজিং। প্রসঙ্গত, এত বড় যুদ্ধজাহাজ ইতিমধ্যে অন্য কোনও দেশের জন্য আগে বানায়নি চীন।

স্থানীয় মিডিয়া সূত্রে খবর এটি বেজিংয়ের সামরিক রফতানিতে একটি বড় ধাপ। এই বিশেষ প্রকারের গাইডেজ মিসাইল ফ্রিজেট আগে কোনও দেশকে বিক্রি করেনি চীন। এই যুদ্ধজাহাজের ফলে পাকিস্তানি নৌসেনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, বলেই দাবি চীনা গনমাধ্যমের। আগামী বছরের মধ্যে এরকম আরো তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তানের কাছে আসবে।

চীনের সাংঘাইতে এই জাহাজ প্রস্তুত করা হয়েছে। সেখানেই যুদ্ধজাহাজটিকে জনসমক্ষে আনা হয় । উপস্থিতি ছিলেন সামরিক কর্তারা। প্রসঙ্গত পাকিস্তানের বিদেশমন্ত্রীর চীন সফরের দিন দুয়েকের মধ্যেই এই যুদ্ধজাহাজ প্রকাশ্যে এল। ৪০০০ মেট্রিক টন লোড ডিসপ্লেসমেন্টের ক্ষমতাসম্পন্ন এই জাহাজে আছে অত্যাধুনিক রেডার ও মিসাইল ব্যবস্থা। এতে ১৬৫ জন নাবিক উঠতে পারবেন। এতে আছে PJ26 76mm মেইন গান, 8 C803 জাহাজ ধ্বংসকারী মিসাইল, 32x VLS সেল HQ-16 ভূমি থেকে বায়ু মিসাইল, 2x Type 730 30mm CIWS, 2x ট্রিপল টর্পেডো মিসাইল।

RELATED Articles

Leave a Comment