এই সপ্তাহ শেষের আগেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, জানালেন ব্রিজেশ প্যাটেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ। আর একমাসও বাকি নেই টুর্নামেন্ট শুরু হতে, তা সত্ত্বেও আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। ক্রিকেট অনুরাগীরা এই আইপিএলের সময়সূচীর অপেক্ষাই করছে। তবে সময় এগিয়ে আসলেও এখনও কেন প্রকাশ করা হচ্ছে না সূচী, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

এই বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, “আরব আমিরশাহি বোর্ডের সঙ্গে আমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি যে একটু দেরি হচ্ছে সূচি প্রকাশে। তবে আশা করছি এই সপ্তাহ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারব।” সূচী অনুযায়ী আইপিএল শুরুর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান ডে এবং টি- ২০ সিরিজ রয়েছে। ওই সিরিজ খেলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল খেলতে আসবেন।

তবে আইপিএল যত এগিয়ে আসছে তারই মধ্যে আশঙ্কার খবর হল আমিরশাহিতে বাড়ছে করোনা সংক্রমণ। আরবে প্রতিনিয়ত দিনে ৩০০-৪০০ জন আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই আবু ধাবিতে পৌঁছে গিয়েছে প্রায় সবকটি আইপিএল দল। বায়ো সিকিওর বুদবুদে থাকতে হবে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে। যার নাম দেওয়া হয়েছে থ্রি ডি সিকিওরিটি।

RELATED Articles

Leave a Comment