China-India Clash: “তৈরি থাকুন, যুদ্ধ বাঁধবে যে কোন‌ও সময়”, চীনা সেনাকে নির্দেশ জিনপিংয়ের!

তবে কি ভারত চীন যুদ্ধ এবার শুধু সময়ের অপেক্ষা? নতুন বছরের শুরুতেই চীনা ফৌজকে তৈরী থাকার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন ‘যে কোনও মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে। প্রস্তুত থাকুন।’ এমনকি সেনাকর্তাদের ‘কমব্যাট’ ট্রেনিংয়ের উপর জোর দিতে পরামর্শ দিয়েছেন তিনি। চীনা প্রেসিডেন্টের এই নির্দেশ ঘিরে এবার ফের ভারত-চীন সংঘাতের আশঙ্কা উস্কেছে।
প্রসঙ্গত উল্লেখ্য গত বছর মে মাস থেকেই ভারত চীন এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ক্রমশ নিম্নমুখী হয়েছে। এরই মাঝে গালওয়ান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সম্পর্ককে তলানীতে নিয়ে গেছে। এরপর থেকে বহুবার দুই দেশের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বৈঠক হলেও এখন‌ও পর্যন্ত মেলেনি কোন‌ও সমাধান সূত্র। তার পর একাধিকবার ভারতের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চিনের বাহিনীর বিরুদ্ধে। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা প্রতিবারই প্রতিহত হয়েছে। সূত্রের খবর, ভারতীয় সেনার কাছে কার্যত ল্যাজেগোবরে হয়েছে লালফৌজ। এবার কি তারই বদলা নেওয়ার ছক কষছে চীনা বাহিনী?
সম্প্রতি, হংকংয়ের এক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রকাশিত খবর অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশের বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লাল ফৌজকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে সেনাবাহিনী নিত্যনতুন অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের আদব কায়দাও বদলের পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে বিভিন্ন বাহিনীকে একসঙ্গে ট্রেনিং করতে হবে বলে জানিয়েছেন জিনপিং।
তাৎপর্যপূর্ণ ভাবে, জিনপিং শুধুমাত্র চীনের সর্বেসর্বা বা কমিউনিস্ট পার্টির প্রধান নন, ২০১২ সাল থেকে লালফৌজের কম্যান্ডার-ইন-চিফও বটে। সেই সময় থেকেই সেনাবাহিনীর যুদ্ধকালীন প্রস্তুতির উপর জোর দিয়েছেন জিনপিং।

RELATED Articles