ভারতের পর এবার নেপাল! সীমানা লঙ্ঘন করে রাস্তা তৈরি শুরু চীনের।

ভারতের পর এবার নেপাল সীমান্তের দিকে হাত বাড়িয়েছে চীন। নেপাল সীমান্তে প্রবেশ করে তিব্বতের দিকে রাস্তা বানাচ্ছে চীন। বেসরকারী সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, চীন আগামীদিনে সেখানে আউটপোস্ট বসাতে পারে। এবার এমন আশঙ্কা করছে নেপাল সরকারও।

একটি রিপোর্টের তথ্য অনুসারে, নেপাল সীমান্ত দিয়ে তিব্বতের দিকে রাস্তা বাড়ানোর কাজ করছে চীন। ইতিমধ্যেই মোট ১১টি জায়গায় রাস্তা বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে চীন। যার মধ্যে ১০টি জায়গায় কমপক্ষে ৩৩ হেক্টর জমি রয়েছে নেপালের। কিন্তু চীন নেপালের সীমানা লঙ্ঘন করে ওই জমি দখল করেছে এবং সেখানে রাস্তা তৈরির কাজ করছে। নেপাল সরকারের তরফে আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে সেখানে নিজেদের আউটপোস্ট বসাতে পারে চীন সেনা।

সংবাদসূত্রে খবর, তিব্বতের দিকে রাস্তা নির্মাণের কাজের জন্য বেশ কয়েকটি নদী ও উপনদীর গতিপথে অনেক পরিবর্তন ঘটেছে৷ পথ পরিবর্তন করে সেই নদী ও উপনদীগুলি ধীরে ধীরে নেপাল সীমানার দিকে এগোচ্ছে। ফলে, নেপালের বেশ কিছু অংশ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এভাবে আরও কিছুদিন চলতে থাকলে নেপালের অনেক অংশই তিব্বতের দিকে চলে যাবে। এদিকে নেপালের ১১ হেক্টর জমিও তিব্বতে পড়ছে৷ এই দাবি করে সেই জমিও চেয়ে বসেছে চীন৷ উল্লেখ্য, কিছুদিন যাবৎ চীন তার সীমান্তবর্তী দেশেগুলির প্রতি আগ্রাসন নীতি নিয়ে চলছে৷ গত সপ্তাহে লাদাখ সীমান্তে ভারত-চীন সেনার মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন।

RELATED Articles

Leave a Comment