ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধিতে ভীত-সন্ত্রস্ত চীন! রাফালের আক্রমণ থেকে বাঁচতে নিচ্ছে পাকিস্তানের সাহায্য

রাফালের ভারত আগমনে ভীত-সন্ত্রস্ত ভারতের শত্রু দেশ চীন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাফালের আক্রমণ থেকে বাঁচার জন্য নতুন ধরণের হ্যাঙ্গার তৈরি করছে৷ এয়ার স্ট্রিপের আপডেট তাঁরা করছে খুব দ্রুততার সঙ্গে৷ আর এই কাজে চীনকে সাহায্য করছে মিত্র রাষ্ট্র পাকিস্তান।
উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর হানা ঠেকাতেই তৈরি হচ্ছে এই হ্যাঙ্গার৷ দেওয়াল তৈরি করা হচ্ছে ৩ মিটার মোটা৷ হ্যাঙ্গারের দরজা সিঙ্গল পিস হাই স্ট্রং স্টিল প্লেট দিয়ে তৈরি করা হচ্ছে৷ যা ৩০০ থেকে ৫০০ কিলো বোমা, ক্রুজ মিসাইল ও গ্রাউন্ড পেনিট্রেটিং বোমা থেকে বাঁচতে পারে৷
পাশাপাশি তৈরি হচ্ছে নতুন রানওয়ে। এয়ার ফিল্ডে এমন লাইট লাগিয়েছে যাতে দিন রাত , খারাপ আবহাওয়া কখনোই যেনও বিমান ওঠা নামার কাজ বিঘ্নিত না হয়।
গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ার স্ট্রাইক  থেকে শিক্ষা নিয়েছে চীন৷ আর এরপরেই ঝটপট বদলের রাস্তায় হেঁটেছে৷
ভারতীয় এয়ার ফোর্স বালাকোট থেকে আতঙ্কবাদীদের ক্যাম্পে গ্রাউন্ড পেনিট্রেটিং বোমা দিয়ে নিশানা করেছে৷ একটি গোপন রিপোর্ট জানাচ্ছে চীন এই বিষয়ে ভালভাবেই অবগত। আর সেই জন্যই চীন চারদিক দিয়েই হ্যাঙ্গার বানাচ্ছে৷

RELATED Articles