এবার মাউন্ট এভারেস্টের দাবি জানালো চীন, চীনের ভূখণ্ডে নাকি পড়ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ! চীনা দাবিতে শোরগোল..

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবার চীনে অবস্থিত বলে দাবি করল বেজিং-এর সরকারি সংবাদসংস্থা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক। সিজিটিএন-এ এই বিষয়ে একটি ট্যুইট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চীনের এই অদ্ভুত দাবির কড়া সমালোচনা করেছে নেপাল।

সিজিটিএন-এর ট্যুইটে দাবি করে হয়েছে যে মাউউন্ট এভারেস্ট সম্পূর্ণ ভাবে চীনের ভূখণ্ডে পড়ছে। পরিষ্কার আকাশে চীনের স্বশাসিত অংশ তিব্বতে মাউন্ট কিয়োমোলাঙ্গামো বা মউন্ট এভরেস্ট স্পষ্ট দেখা যাচ্ছে বলে একটি ট্যুইট করা হয়। এই ট‍্যুইটের তীব্র প্রতিবাদ জানায় নেপাল। এই বিষয়ে চীনের ব্যাখ্যাও জানতে চাওয়া হয় ট্যুইটারে। ১৯৬০ সাল থেকেই মাউন্ট এভারেস্টের দাবি নিয়ে গোলমাল রয়েছে চীন ও নেপালের মধ্যে।

১৯৬০ সালে নেপালের প্রধানমন্ত্রী থাকাকালীন বিশ্বেশ্বর কৈরালা চিন সফরে গিয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টির তত্‍কালীন চেয়ারম্যান মাও জেদং-এর সঙ্গে দেখা করেন। সেই সময় এভারেস্টকে নেপাল ও চিনের মধ্যে দু-ভাগে ভাগ করার প্রস্তাব দেন মাও জেদং।

RELATED Articles

Leave a Comment