চিকিৎসা পরিকাঠামোর করুণ চিত্র: চিকিৎসা না পেয়ে ক্যান্সার আক্রান্ত ২ বছরের শিশুর মৃত্যু

করোনার গ্রাসে বিধ্বস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। করোনা রুখতে এখন দেশে জারি রয়েছে লকডাউন। লকডাউনের জেরে চিকিৎসা না পেয়ে এবার এক শিশুর মৃত্যু হলো বলে অভিযোগ। বামনগাছিতে ক্যান্সার আক্রান্ত বছর দুয়েকের এক শিশুর মৃত্যু হল। শিশুটিকে একাধিক সরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

শিশুটিকে প্রথমে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পরিকাঠামোর অভাবের দোহাই দিয়ে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আরজি করে নিয়ে যাওয়া হলে সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একের পর এক হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর, চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মেডিক্যাল কলেজ এখন কোভিড হাসপাতাল। তাই কিছু করা যায়নি, খোঁজ নিয়ে দেখছি।’ তবে এখনও মেলেনি আরজি কর মেডিক্যাল কলেজের প্রতিক্রিয়া। এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের বর্তমান স্বাস্থ্যব্যবস্থার চিত্র কতটা ভয়ঙ্কর।

RELATED Articles

Leave a Comment