পর পর বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বো

ইস্টারের দিন সকালেই পর পর বিস্ফোরণে কেঁপে উঠলো শ্রীলঙ্কার রাজধানী কলম্বো৷ পরপর এই বিস্ফোরণে আহতের সংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি। মৃত্যু হয়েছে কমপক্ষে শতাধিক মানুষের৷ কলম্বো-এর কিছু চার্চ এবং হোটেলে বিস্ফোরণগুলি ঘটে।

আরও পড়ুন – বিহারের থেকেও খারাপ অবস্থা আজকের বাংলার জানালেন বিশেষ পর্যবেক্ষক

আজ ইস্টার উপলক্ষে চার্চগুলোতে প্রার্থনার জন্য হাজির ছিলেন বহু মানুষ। তাই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়ে যায়। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণগুলি ঘটেছে বাট্টিকালোয়ার একটি হোটেল এবং একটি চার্চে। এছাড়াও বিস্ফোরণ ঘটে সাংরি লা, কিংসবারি হোটেল এবং সিনামোল গ্র্যান্ড হোটেলে৷ হোটেল ছাড়াও আরও যেসমস্ত চার্চগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলি হলো কাটুয়াপিট্টির সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং কোচ্চাইকাদের সেন্ট অ্যান্টনি চার্চে।

আরও পড়ুন – মোদীকে বাংলার প্রার্থী হওয়ার অনুরোধ মুকুলের।

আজ সকাল পৌনে নয়টা নাগাদ চার্চগুলোতে প্রাথর্না চলাকালীন বিস্ফোরণগুলি ঘটে৷ হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর