উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে সরিয়ে দেওয়া হলো কাশ্মীর থেকে।

উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের সঙ্গে ভারতের সীমানায় ঢুকে পরা একটি পাক এফ ১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করে দিলেও, তাঁর মিগ বিমানটিও ভেঙে পরে পাকিস্তানের মাটিতে৷ এরপর পাক সেনা অভিনন্দনকে আটক করলেও সেসময় আন্তজার্তিক চাপে পরে তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাক সরকার৷

আরও পড়ুন – পর পর বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বো

এরপরই নানান জিজ্ঞাসাবাদ এবং স্বাস্থ্য পরিক্ষার পর অভিনন্দনকে ফের পাঠানো হয় শ্রীনগরের বিমানঘাটিতে। কিন্তু কিছুদিন আগেই গোয়েন্দা সূত্রে খবর মেলে যে, ফের আত্মঘাতী জঙ্গি হানার কবলে পরতে পারে শ্রীনগর এবং সেক্ষেত্রে টার্গেট করা হতে পারে ভারতীয় এয়ার ফোর্স-এর গুরুত্বপূর্ণ অফিসার কিংবা সৈনিকদের৷ আর এই খবর-এর পরই চটজলদি শ্রীনগর বিমানঘাটি থেকে বদলি করে দেওয়া হয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে।

আরও পড়ুন – বিহারের থেকেও খারাপ অবস্থা আজকের বাংলার জানালেন বিশেষ পর্যবেক্ষক

সূত্রের খবর অনুযায়ী আপাতত অভিনন্দনের বদলি করা হয়েছে পশ্চিম ভারতের একটি বিমানঘাটিতে। কাশ্মীরে উইং কম্যান্ডার অভিনন্দনের ওপর হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়। এরপরই তড়িঘড়ি বদলি করে দেওয়া হয় এই উইং কম্যান্ডারকে।

RELATED Articles

Leave a Comment