করোনা ভাইরাস থেকে বাঁচতে পারল না গুগলও

ডেল ইন্ডিয়া এবং মাইন্ডট্রির পর ভারতের তৃতীয় প্রযুক্তিবিদ হিসাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এক গুগল কর্মী। শুক্রবার ভারতে গুগল সংস্থার এক কর্মীর শরীরে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। কিছুদিন আগেই গ্রিস থেকে কর্নাটকে ফিরেছিলেন বেঙ্গালুরুর গুগল অফিসে কর্মরত এই যুবক। ফেরার পর কর্মসূত্রে রাজধানী বেঙ্গালুরুর বেশ কয়েকটি জায়গায় তাঁকে যেতে হয়েছিল। এদিন গুগলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের বেঙ্গালুরু অফিসের কর্মীর শরীরে করোনা সংক্রমণ মিলেছে।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানান, ২৬ বছর বয়সের ওই যুবককে বেঙ্গালুরু হাসপাতালে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। সরকারসূত্রে খবর, যাঁরা ওই তরুণের সংস্পর্শে এসেছিলেন তাঁদের আইসোলেশনে রাখার জন্যে সন্ধান চালানো হচ্ছে। এখনও আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীলই রয়েছে। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গুগলসূত্রে খবর, ওই যুবক বেঙ্গালুরুর অফিসে বেশ কয়েক ঘন্টা কাজ করেছিলেন। তিনি অসুস্থবোধ করলে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে নিশ্চিত করা হয় তিনি এই ভাইরাসে আক্রান্ত। তখনই নড়েচড়ে বসেন অফিস কর্তৃপক্ষ। বাকি কর্মীদের ঘর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, কর্নাটকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মারা যান ৭৬ বছরের এক বৃদ্ধ।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর