করোনার প্রকোপেই কী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর করমর্দন বদলে গেল নমস্কারে !

করোনাভাইরাসের দানবীয় থাবায় এখন বিধ্বস্ত পুরো বিশ্ব। তাই হাতের স্পর্শ এড়াতে এবং করোনাভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হ্যান্ডশেকের প্রথা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা। অনেক রাষ্ট্রনেতাই এখন সাবধানতা অবলম্বনে হ্যান্ডশেক ছেড়ে ভারতীয় প্রথায় পরস্পরকে নমস্কার করছেন। এবার সেই পথেই পা মেলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিয়ো ভারাদকর বৃহস্পতিবার হোয়াইট হাউসে পরস্পরকে নমস্কার করে অভিবাদন জানিয়েছেন। ওভাল হাউসের সাংবাদিকরা এই বিষয় তাঁর থেকে জানতে চাইলে তার উত্তরে ট্রাম্প বলেন, ‘আমরা হাত মেলাইনি। নমস্কার করেছি। আমি সম্প্রতি ভারত থেকে ফিরেছি। সেখানেও আমি সবাইকে নমস্কার করেছি।’

কী ভাবে নমস্কার করতে হয়, তাও হাত জোড় করে সাংবাদিকদের দেখান ট্রাম্প। জাপানিরা যে বো করে পরস্পরকে অভিবাদন জানান, সেটাই করে দেখান তিনি। এই বিষয়ে ভারতীয় ও জাপানিরা এগিয়ে আছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু একি নিছকই ভারতীয় এবং জাপানি সংষ্কৃতিকে সম্মান জানানোর ইচ্ছা নাকি করোনার প্রতি সাবধানতা অবলম্বন করার সুচারু কৌশল তা মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং জানেন।

RELATED Articles

Leave a Comment