একে করোনায় রক্ষা নেই! পরবর্তী অতিমারীর জন্য তৈরি থাকার নিদান বিশ্ব স্বাস্থ্য সংস্থার!

বিশ্বজোড়া করোনা (Covid-19) ত্রাস’কে নিয়ে আবার‌ও নিজের বক্তব্য রাখলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসুস(Tedros Adhanom Ghebreyesus)। করোনার আবহেই পরবর্তী অতিমারীর(Pandemic) জন্য এখন থেকেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organisation) বা হু-এর কর্ণধার টেড্রোস আডানোম গেব্রিয়াসুস নিজের বক্তব্যে জানান, ‘করোনার আগেও বিশ্বে অতিমারীর প্রকোপ দেখা দিয়েছে এবং করোনার পরেও তা দেখা দেবে। কোভিড-১৯ মানব সভ্যতার শেষ অতিমারী নয়। ইতিহাস আমাদের শিখিয়েছে যে সংক্রমণ এবং অতিমারী আমাদের জীবনের অঙ্গ। কিন্তু পরের অতিমারীর আসার আমাদের আরও একটু ভালো ভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। তার জন্য সব দেশকে তাদের গণস্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা অতিমারীর জেরে এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৭৩,৩২,৫৩২ (2,73,32,532) জন। করোনায় এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮,৯২,৪৪১(8,92,441)। এর মধ্যে দ্বিতীয় অতিমারীর জন্য প্রস্তুত হতে পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংক্রমণ কমলেও দেশে এবার একদিনের মৃত্যুতে রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১১৩৩(1133)। সেই কারণে এখন থেকেই বিশ্বের সমস্ত দেশকে গণস্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ‌ও দেন তিনি।

RELATED Articles

Leave a Comment