করোনার আতঙ্কে কাবু ট্রাম্প, দিনে বেশ কয়েকবার করাচ্ছেন কোভিড টেস্ট

করোনার আতঙ্কে কাবু হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আতঙ্কের চোটে দিনের মধ্যে বেশ কয়েকবার করোনার পরীক্ষাও করাচ্ছেন তিনি। শুধু এখানেই শেষ হয়, পরীক্ষার ফলাফল হাতে নিয়ে তিনি নাকি এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছেন, তাও আবার বিনা মাস্কেই। হোয়াইট হাউস থেকে একথা ফাঁস হতেই হইচই শুরু হয়েছে চরিদিকে।

এমন তথ্য সামনে আসার পর এবার নিজের সাফাই দিতে মাঠে নামলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, দিনে নয়, সপ্তাহে ২ দিন অন্তর তিনি কোভিড টেস্ট করাচ্ছেন।

তবে নিজে মাস্ক না পড়লেও মার্কিন নাগরিকদের কাছে মাস্ক পড়ার আবেদন করেছেন তিনি। তিনি অনুরোধ করেছেন, সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারলেও মার্কিন নাগরিকরা অন্তত মাস্ক পরে বাড়ি থেকে বেরোন।

আরও অন্যান্য খবর