আগামী ৩১ অক্টোবর থেকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পথচলা শুরু হবে জম্মু কাশ্মীর এবং লাদাখের।

৩৭০ ধারা বিলোপ হয়েছে জম্মু কাশ্মীরে, সঙ্গে রাজ্যের মর্যাদাও আর নেই। তার পরিবর্তে জম্মু কাশ্মীর এবং লাদাখ আত্মপ্রকাশ করতে চলেছে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।

ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুনর্গঠন বিলে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ৩১ শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে নয়া পরিচয়ে নয়া ভাবে পথ চলা শুরু করবে জম্মু কাশ্মীর এবং লাদাখ, দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।

 

পরিকল্পনা অনুযায়ী জম্মু কাশ্মীরে থাকবে ১০৭ টি আসনের বিধানসভা, পরে তা বাড়িয়ে করা হবে ১৪৪। অন্যদিকে লাদাখ এ কোনো বিধানসভা থাকবেনা। ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন যে, এবার থেকে জম্মু কাশ্মীরের উন্নতি তরান্বিত হবে বলে তিনি আশাবাদী। সঙ্গে তিনি এও বলেন যে জম্মু কাশ্মীর চিরদিন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকবেনা, তবে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই রয়ে যাবে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment