করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে ইমরান খানকে অবুঝ বলে কটাক্ষ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

কোভিড ১৯ তার থাবা বসিয়েছে পাকিস্তানেও। আক্রান্ত দেড় হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতেও ইমরান খান পাকিস্তানে লকডাউন না ডাকায়, তাঁকে রীতিমতো দোষারোপ করে বসলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তিনি বলেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের দেশব্যাপী লকডাউন চলাকালীন অসুবিধার জন্য তাঁর জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু ইমরান খান যথারীতি এই উক্তিটিকেও ভুল বুঝেছেন।

একটি নিউজ চ্যানেলে আব্বাসি তোপ দাগেন ইমরানের বিরুদ্ধে। তাঁর ক্ষোভ, ‘ আমার কোনো হিতপোদেশ আজ পর্যন্ত ইমরান শোনেনি।’ তিনি আরোও বলেন, ‘ ও কিছু বোঝেনা, তাই ওর চুপ থাকাই শ্রেয়।’

ওই নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে আব্বাসি বলেন, ‘ওর পুরোপুরিই চুপ করে থাকা উচিত। করোনা একটা সংক্রামক রোগ অথচ দেশে কোনো লকডাউন ডাকল না। আমি ওঁকে কোনোদিনও একটা সত্যিকারের কাজের শব্দ পর্যন্ত বলতে শুনলাম না। সত্যি বলতে, ও আসলে কিছুই বোঝেনা। ও প্রবাদে বিশ্বাস করে, আজ ওঁর জন্য প্রতিটা দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, এবং আরোও বাড়বে।’

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment