২০১৫ সালে জনপ্রিয় ফরাসি ম্যাগাজিন(French Magazine) শার্লি এবেদোর(Charlie Hebdo )
সদর দফতরে আততায়ীরা গুলি চালায়। শার্লি এবদোর দফতরে বন্দুকধারীদের(Gunmen হামলায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ফ্রান্সের বিখ্যাত কার্টুনিস্টরা ছিলেন।
ঘটনার পিছনে উঠে আসে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের(Hazrat Muhammad) কার্টুন ছাপানোর প্রসঙ্গ। সম্প্রতি সেই বিতর্কিত ছবি আরও একবার ছাপিয়েছে শার্লি এবেদো। আর তাই নিয়ে ফের চাগাড় দিয়েছে বিতর্ক।
২০১৫ সালে ওই কার্টুন প্রকাশিত হওয়ার পর শার্লি এবদোর দফতরে যে হামলা হয়, সেই ব্যাপারে ফরাসি আদালতে শুনানির সময়েই ওই দিনটিকে মনে রেখে দ্বিতীয়বার কার্টুনটি প্রকাশ করেছে জনপ্রিয় এই ফরাসি পত্রিকা। আর তা নিয়েই তুমুল শোরগোল বেঁধে গিয়েছে। পাকিস্তানের নানা প্রান্তে ফ্রান্সের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষ। কট্টর মুসলিম সংগঠন তেহরক-ই-লাইবাক পাকিস্তানের তরফে বিরাট প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, লাহৌরের মতো বড় শহরগুলির অনেক জায়গা প্রায় অচল করে দিয়েছেন প্রতিবাদীরা। ফরাসি পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য সম্প্রতি ফরাসি পত্রিকা শার্লি এবদোর সম্পাদক লিখেছেন, ‘২০০৫ সালে ডেনমার্কের পত্রিকা জিলান্ড পোস্টেনে প্রথম ওই কার্টুন ছাপা হয়। শার্লি এবদো পরবর্তীকালে তা নতুন করে ছাপায়। তারপরেই হামলার ঘটনা ঘটে। এরপর নানা সময়ে বহু মানুষ ওই কার্টুন আবার প্রকাশ করার অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা রাজি হইনি। একটি বিশেষ দিনের অপেক্ষায় ছিলাম আমরা। গত বুধবার শার্লি এবদোর দফতরে গুলি চালানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়। সে জন্যই এই দিনটিকে ওই কার্টুন নতুন করে ছাপানোর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।’
ওই হামলার ঘটনায় ১২ জন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। এঁরা সকলেই বন্দুকধারীদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। আদালতে এই ঘটনার বিচার শুরু হয়েছে। আর্যা স্মরণীয় করতে ফের হজরত মহাম্মদ এর কার্টুন প্রকাশিত হয়েছে শার্লি এবেদোর পাতায়।





