ফরাসি বাহিনীর হামলায় খতম আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ জঙ্গিনেতা বাহ আগ মউসা

আল-কায়েদা (Al Qaeda) নামক আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের জঙ্গি কার্যকলাপের ভয়ে ত্রস্ত বিশ্বের বহু দেশ। বিশ্ব জুড়ে মৃত্যু জাল বিছিয়েছে তারা। আর এবার আফ্রিকা মহাদেশে বড়সড় ধাক্কার সম্মুখীন হলো এই আন্তর্জাতিক জেহাদি সংগঠনটি। মালিতে ফরাসি বাহিনীর হামলায় নিকেশ হয়েছে এই সংগঠনটির শীর্ষ জঙ্গিনেতা বাহ আগ মউসা (Bah Ag Moussa)। টুইটারে এই খবরটি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

‘গ্লোবাল জেহাদ’ বা গোটা বিশ্বে সন্ত্রাসের বিষ ছড়িয়ে দিতে ভারতীয় উপ-মহাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশেও নিজেদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছিল আল কায়দা। কিন্তু সেখানে বিশেষ সুবোধ করে উঠতে পারছে না সংগঠনটি।

মালির সরকারি বাহিনী ও আন্তর্জাতিক যৌথবাহিনীর উপর বেশ কয়েকটি হামলা চালিয়ে রীতিমতো ভয় সৃষ্টি করেছিল সেই দেশের আল কায়দার শাখা সংগঠন Group to Support Islam and Muslims (GSIM)। বেশ কয়েকদিন ধরেই সংগঠনটির প্রধান মউসার খোঁজে হন্য হয়ে ঘুরছিল ফরাসি বাহিনী।

অবশেষে গত মঙ্গলবার পূর্ব মালির মেনাকা শহরের কাছে তাকে ঘিরে ফেলে ফরাসি বাহিনী। হেলিকপ্টার ও দিয়ে আকাশ পথে হামলা চালানোর পাশাপাশি ওই জঙ্গি নেতার গোপন ডেরায় হানা দেয় কমান্ডোরাও। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর খতম করা হয় কুখ্যাত জেহাদি মউসা। জানা গিয়েছে, মালির সবচেয়ে বড় জঙ্গি সংগঠন ‘Jamaat Nusrat al-Islam wal-Muslimin’ (JNIM)-এর প্রধান ইয়াদ আগ ঘালির সবচেয়ে কাছের লোক ছিল মউসা। উল্লেখ্য, JNIM সংগঠনটিও আল কায়দার হয়ে কাজ করে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, সিরিয়ায় গত জুন মাসে এক বিরোধী গোষ্ঠীর হামলার কোমর ভেঙেছে আল কায়দার।

RELATED Articles