সকলের কাছেই সবটা পরিষ্কার, কিন্তু তিনি এখনও সেটা মানতে চাইছেন না। ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে কিছুতেই হার মানবেন না রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে সময়ই সব বলে দেবে যে, আমেরিকার প্রেসিডেন্ট কে থাকবে।
শুক্রবার রোজ গার্ডেনে করোনা সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প। সেখানে ভ্যাকসিনের কাজ কেমন এগোচ্ছে তা তদারকি করেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “করোনা সংক্রমণ আটকাতে নীতিগত ভাবে আমরা লকডাউনের পথে হাঁটব না। আমি কখনোই নয়। এই প্রশাসন লকডাউনে যাবে না”।
এরপর তিনি বলেন, “ভবিষ্যতে যাই হোক না কেন, কে জানে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, তবে আমার মনে হয় সময়ই তা বলবে”। এরপর তাকে প্রশ্ন করা হয় যে তিনি কখন নিজের পরাজয় স্বীকার করবেন, কিন্তু এই বিষয়ে কোনও উত্তর দেন নি তিনি। নিজের বক্তব্য শেষ হলে একপাশে সরে দাঁড়ান ট্রাম্প। এরপর অন্যান্যরা করোনা মোকাবিলায় সরকারী উদ্যোগের কথা বলেন।
আমেরিকার ভোট গণনার শুরুর থেকেই এগিয়ে ছিলেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভেনিয়া জেতার সঙ্গে সঙ্গেই ২৭০ ভোটে এগিয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে যান বাইডেন। এরপরই একের পর এক অভিযোগ খাড়া করতে থাকেন ট্রাম্প। কখনও তিনি বলেন যে নির্বাচনে কারচুপি হচ্ছে, আবার কখনও বলে বসেন যে তার ভোট নাকি চুরি করেছেন বাইডেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও অভিযোগই ধোপে টিকলো না। জর্জিয়ায় জিতে আমেরিকা নির্বাচনে জিত হাসিল করে নেন ট্রাম্প। কিন্তু এরপর হার মানেন নি ট্রাম্প। আইনি পথে যাওয়ার কথা বলেন তিনি। কোনও উপায়েই তিনি বাইডেনকে হোয়াইট হাউসে ঢুকতে দেবেন না। কিন্তু ইলেকটোরাল কলেজে বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট, যেখানে ট্রাম্পের সংগ্রহে রয়েছে মাত্র ২৩২টি ভোট।





