নাবালিকাকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটাল পাক দুষ্কৃতীরা, ভাইরাল হল ভিডিও

পাকিস্তানে ফের নারী অত্যাচারের কদর্য দিক এল প্রকাশ্যে। এক নাবালিকাকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটাল তিন যুবক। নৃশংস ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডির ওয়ারিস খান এলাকায়।

পুলিশের বিরুদ্ধেও উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেও পরে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই নাবালিকার বয়স ১৭ বছর। তিনি নিজের তিন ভাইয়ের সঙ্গে ওয়ারিস খান এলাকাতেই থাকেন। স্থানীয় কিছু বাড়িতে তিনি পরিচারিকার কাজ করেন।

গত ১৫ই জুলাই ওই নাবালিকা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকার তিনজন কুখ্যাত দুষ্কৃতীরা অপহরণ করে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে লাগাতার গণধর্ষণ করে। এরপর ওই নাবালিকাকে প্রকাশ্য রাস্তায় নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করে তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।

নির্যাতিতার অভিযোগ তিনি যখন স্থানীয় থানায় এই ব্যাপারে অভিযোগ করেন তখন পুলিশ ব্যবস্থা নেওয়ার বদলে তাঁকে চুপ করে থাকতে বলে।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরে থানা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বটে কিন্তু পরে ৫০০০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আর বাকি দুই অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি।

পাকিস্তানের শাসন ব্যবস্থা নিয়ে তাই ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে নারীরা যে আদৌ সুরক্ষিত নয় সে কথা আরেকবার প্রমাণিত হলো এই ঘটনায়।

RELATED Articles

Leave a Comment