5G প্রযুক্তির জন্য এবার ভারতীয় সংস্থা রিলায়েন্স জিওর মডেলকে অনুসরণ করার প্রস্তাব দিল আমেরিকা

চীনের 5G টেকনোলজিকে এখন সব দেশেই প্রায় বাতিলের খাতায় রেখেছে। তবে খুশির খবর বিশ্বের সব টেলিকম সংস্থার কাছে ভারতীয় সংস্থা রিলায়েন্স জিও-র 5G সলিউশন মডেলকে অনুসরণ করার আবেদন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

রিলায়েন্স জিও ১০০ শতাংশই ভারতীয় একটি সংস্থা। এবার তাদের তৈরি 5G সলিউশন অনুসরণ করার কথা জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন পলিসির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট স্ট্রেয়ার৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি, ইন্টারনেট, ডেটা ও প্রাইভেসি পলিসি-র সমস্ত বিষয়ে নিযুক্ত টিমকে নেতৃত্বে দিচ্ছেন৷ এক সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘আমার মনে হয় 5G প্রযুক্তির ক্ষেত্রে রিলায়েন্স জিও-কে অনুসরণ করা উচিত। কারণ তাদের কাজের মাধ্যমে 4G প্রযুক্তিও এক অন্য মাত্রায় পৌঁছেছে।’

অন্যদিকে গত ১৫ই জুলাই রিলায়েন্স-এর ৪৩তম বার্ষিক সভায় , সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, 5G প্রযুক্তি নিয়ে তৈরি জিও৷ একবার কেন্দ্র স্পেকট্রাম বণ্টন করা শুরু করলেই আগামী বছর থেকে 5G নেটওয়ার্ক চালু করে দেবে জিও৷

অন্যদিকে চীনকে তার অবিশ্বস্ততার চলতে এখন আর কোনো দেশই বিশ্বাস করছে না। পাশাপাশি 5G প্রযুক্তির জন্য Huawei বা ZTE-র মতো চীনা সংস্থাগুলির উপর ভরসা না করার আহ্বান জানিয়েছেন স্ট্রেয়ারও। তাঁর বক্তব্য, ‘হুয়াই বা ZTE-র মতো চীনা সংস্থার 5G নেটওয়ার্ক ব্যবহার করলে সরকারি তথ্য, বাণিজ্যিক বা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যাবে৷’

চীনের 5G প্রযুক্তিকে বাদ দিয়ে বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থার 5G টেকনোলজিকে অনেক বেশি বিশ্বস্ত বলে মনে করেন মার্কিন সাইবার কূটনীতিবিদ। তাই 5G প্রযুক্তির জন্য স্পেনের সংস্থা টেলিফোনিকা, ফ্রান্সের অরেঞ্জ, ভারতের জিও, অস্ট্রেলিয়ার টেলস্ট্রা, দক্ষিণ কোরিয়ার একে অ্যান্ড কেটি, জাপানের এনটিটি, কানাডা ও সিঙ্গাপুরের টেলিকম অপারেটরদের প্রশংসাও করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

স্ট্রেয়ারের কথায়, ‘আমাদের লক্ষ্য উন্নত 5G প্রযুক্তিতে নিজেদের নিয়ে যাওয়া। তার জন্য আমাদের উচিত সরকার ও টেলিকম সংস্থাগুলিকে উত্‍সাহিত করা যাতে তারা দ্রুত 5G প্রযুক্তিতে নিজেদের নিয়ে যেতে পারে ৷ তবে অবশ্যই কোনও বিশ্বস্ত সংস্থার মাধ্যমেই এই প্রযুক্তি কার্যকর করা প্রয়োজন৷’

আরও অন্যান্য খবর